বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর বাজিতপুর সীমান্ত বিজিবি’র অভিযানে ৫ বোতল মদ উদ্ধার

By মেহেরপুর নিউজ

August 06, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৬ আগষ্ট:

মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত ফাড়ির বিজিবি’র একটি টহলদল ৫বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। জানা গেছে, রোবরার  রাত ১০টার দিকে বাজিতপুর বিজিবি’র একটি টহলদল বিজিবি’র নায়েব সুবেদার এ কে এম আব্দুস সালামের নেতৃত্বে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর গ্রামের মাঠে টহল থাকাকালে পরিত্যক্ত ৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।