মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৯আগষ্ট : মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত ফাড়ির বিজিবি’র একটি টহলদল ৬ বোতল ভারতীয় মদ ও ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। জানা গেছে,বুধবার সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র হাবিলদার খোকা মিয়ার নেতৃত্বে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বাজিতপুর বিজিবি’র একটি টহলদল হরিরামপুর গ্রামের মাঠে টহল থাকাকালে পরিত্যক্ত ৬ বোতল ভারতীয় মদ ও ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে।