বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর বামনপাড়ায় ইনতেবাহুল উম্মাহ মাদ্রাসা নির্মাণ কাজের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

November 14, 2018

মেহেরপুর নিউজ, ১৪ নভেম্বর মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ায় ইনতেবাহুল উম্মাহ মাদ্রাসা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল মাদ্রাসা নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় সেখানে মোনাজাত করা হয়। জেলা পরিষদের সদস্য তৌহিদ মুর্শেদ অতুল, সামিউল বাশিরা পলি, ইউপি সদস্য দরুদ আলী, মাদ্রাসা কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম সুমন উপস্থিত ছিলেন।