বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর বার কাউন্সিলের চেক প্রদান

By মেহেরপুর নিউজ

January 17, 2022

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ বার কাউন্সিলের থেকে প্রাপ্ত বেনি ভোলেন ফান্ডের চেক প্রদান করা হয়েছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির মরহুম সদস্য অ্যাডভোকেট আব্দুল হাকিম শেখ এর পরিবারের কাছে ৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ মিয়াজান আলী ও সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন উপস্থিত থেকে মরহুম আবদুল হাকিমের শেখ এর স্ত্রী ফাতেমা খাতুন এর হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন। এ সময় মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম সাহেব, শফিউল আজম খান বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।