মেহেরপুর নিউজ, ২৩ জানুয়ারী : মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিদ্যালয় প্রঙ্গনে এ ভোজ অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের ছাত্রীদের পাশাপাশি জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, জেলা শিক্ষা অফিসার মোঃ শাহীন আক্তার, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, উপজেলা শিক্ষ অফিসার বিনয় কুমার চাকি, কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব প্রমুখ অংশ গ্রহন করেন। সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আক্তার অতিথিদের স্বাগত জানান।