মেহেপুর নিউজ:
বাল্যবিবাহ মুক্ত মেহেরপুর জেলা দিবস উপলক্ষে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের উদ্যোগে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামানের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, জেলা ব্র্যাক এর প্রতিনিধি ফজলুর রহমান প্রমুখ। এর আগে আখতারুজ্জামান এর নেতৃত্বে বাল্যবিবাহ মুক্ত জেলা দিবস উপলক্ষে একটি র্যলী বের করা হয়। বাদ্যের তালে তালে র্যলীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে