বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর বাল্য বিয়ে প্রতিরোধে রেজিস্ট্রারদের সাথে মত বিনিময়

By মেহেরপুর নিউজ

November 13, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ নভেম্বর:

শুক্রবার মেহেরপুর জেলা এন সি টি এফ’র উদ্যোগে মেহেরপুর পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির সহযোগিতায় মেহেরপুর জেলা শিশু একডেমি মিলনায়তনে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ে বিয়ে রেজিস্ট্রারদের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।

এদিন এন সি টি এফ’র সভাপতি প্রিয়াংকা ভট্টাচার্যের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিশু বিষয়ক কর্মকর্তা আলীমুর রেজা, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, মোঃ সাইফুল ইসলাম, এম এ কে খাইরুল বাশার, আনছারউদ্দিন বেলালী,  রমেন্দ্রনাথ মল্লিক, পিংকী  প্রমুখ।