মেহেরপুর নিউজ,২৬ অক্টোবর: মেহেরপুর বাসস্ট্যান্ড থেকে বাসটার্মিনাল স্থানান্তরের লক্ষ্যে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সোমবার সকালে জেলা প্রশাসসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার অঅহমার উজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হাসান, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল,সদস্য এসকেন আলী, শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী কদর প্রমুখ। যৌথ সভায় মঙ্গলবার থেকে পর্যায়ক্রমে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে নতুন বাসটার্মিনালে বাস স্থানান্তর করা হবে। বাস টার্মিনাল থেকে ছেড়ে এসে পুরাতন বাসস্ট্যান্ডে কয়েকমিনিট অবস্থান করার পর গন্তব্যপথে রওয়ানা হবে।