মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৯আগষ্ট :
মেহেরপুর বায়তুল নূর জামে মসজিদের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গতকাল বুধবার বায়তুল নূর জামে মসজিদের ইমাম মাও. জহিরুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাট হাজারী মাদ্রাসার সিনিয়র মুফতি মুফতি কেফায়েতুল্লাহ। বক্তব্য রাখেন মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ মোঃ আনছার উদ্দিন বেলালী, মাও. হাফিজুর রহমান প্রমুখ। পরে সেখানে দোয়া করা হয়।
ওলামা সমাবেশ এর আগে মেহেরপুর নূরানী মাদ্রাসার উদ্যোগে ওলামাদের এক সভার আয়োজন করা হয়। বুধবার মাদ্রাসা মিলনায়তনে বায়তুল নূর জামে মসজিদের ইমাম মাও. জহিরুল ইসলামের সভাপতিত্বে ওলামা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাট হাজারী মাদ্রাসার সিনিয়র মুফতি মুফতি কেফায়েতুল্লাহ। বক্তব্য রাখেন মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ মোঃ আনছার উদ্দিন বেলালী, মাও. হাফিজুর রহমান প্রমুখ।