মেহেরপুর নিউজ:
মেহেরপুর বিআরটিএ এর উদ্যোগে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারে প্রায় দুই শতাধিক পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিক ইসলাম উপস্থিত থেকে পরীক্ষা গ্রহণ করেন।এ সময় মোটরযান পরিদর্শক জিয়াউদ্দিন, ট্রাফিক সার্জেন্ট পবিত্র সাহা সেখানে উপস্থিত ছিলেন।