বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর বিএটিবি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 03, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডটকম,৩ আগষ্ট: বিএটিবি মেহেরপুরের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয় বৃহস্পতিবার বিএটিবি প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিএটিবির ব্যবস্থাপক একে সাজ্জাদ আহমেদ তালুকদারের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেরে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেলওয়ার হোসেন। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, সহকারি পুলিশ সুপার আব্দুল মজিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল, খুলনা বিভাগীয় ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কেএম আতাউল হাকিম লাল মিয়া প্রমুখ। পরে সেখানে মোনাজাত করা হয়।