মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ অক্টোবর: মেহেরপুর বিএডিসি ও বাড়াদী বিএডিসি খামারের অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করন ও ঈদুল আযাহার পূর্বে বোনাসের দাবিতে শ্রমিকদের কর্মবিরতী পালন শুরু হয়েছে। বুধবার সকালে শ্রমিকরা মেহেরপুর বিএডিসি’র সামনে অবস্থান ধর্মঘট শুরু করে। শ্রমিক নেতা জালাল উদ্দিনের নেতৃত্বে শ্রমিকরা বিএডিসি’র প্রধান ফটকের সামনে অবস্থান ধর্মঘট পালন করে। এসময় শ্রমিক নেতা বাবুল শেখ, আব্দুল লতিফ, ছালাউদ্দিন, মোশারফ হোসেন, হাশেম আলী প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। আলতাফ হোসেনের নেতৃত্বে এদিন বারাদিতেও কর্ম বিরতি শুরু হয়। এদিন সকালে কর্মবিরতি চলাকালে উপদেষ্টা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সহ-সম্পাদক শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, প্রচার সম্পাদক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।