রাজনীতি

মেহেরপুর বিএনপি’র অপর অংশের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 22, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ জুন: সারসহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপি’র অপর অংশের উদ্যোগে মেহেরপুর শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিএনপি নেতা ইলিয়াস হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা আনছার-উল হক, হাফিজুর রহমান হাফি, আনোয়ারুল হক কালু,অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, জেলা যুবদলের আহবায়ক জহুরুল ইসলাস বড় বাবু, সদর উপজেলা যুবদলের সভাপতি হাসিবুজ্জামান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।