মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ ডিসেম্বর: মেহেরপুর জেলা বিএনপি’র একাংশের মনোনিত মেহেরপুর পৌর মেয়র প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান গন সংযোগ কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত মেহেরপুর শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় গনসংযোগ করেছেন। গনসংযোগকালে তিনি সকল ভোটার-অভোটারদের সাথে কথা বলেন ও দোয়া কামনা করেন। মেহেরপুর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেন, মেয়র প্রার্থী আব্দুর রহমান, জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি আলমগীর খান ছাতু, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, হাফিজুর রহমান হাফি, আনোয়ারুল হক কালু, জেলা যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম বড় বাবু, অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, মীর আলমগীর ইকবাল প্রমুখ এসময় তার সাথে ছিলেন।