মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ জানুয়ারী:
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে রোববার তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে মেহেরপুর জেলা বিএনপি’র আহবানে বিক্ষোভ মিছিল পুলিশের বাধার কারনে বিএনপি নেতা-কর্মীরা জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল রের হওয়ার ঘোষনা থাকলেও শেষ পর্যন্ত মিছিলটি বের হতে পারেনি। গনতান্ত্রিক কর্মসুচীতে পুলিশি বাধার কারনে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি মাসুদ অরুন।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি আলমগীর খান সাতু, জেলা বিএনপির সাধারন সম্পাদক ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এ কে খায়রুল বাশার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, সদর থানা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদরুদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা তাঁতীদলের সভাপতি আরজুললাহ মাস্টার বাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল আহম্মেদ, আজিমুদ্দিন গাজী, জেলা যুবদল নেতা জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত আফরোজ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, সরকার হামলা মামলা নির্যাতন করে জনগণের সংগ্রামকে দাবিয়ে রাখতে চাই। তিনি বলেন, শান্তিপুর্ন গনতান্ত্রিক কর্মসুচিতে বাধা দিয়ে সরকারের জনবিছিন্নতা প্রমান হয়েছে। তিনি আরো বলেন, আমরা আইনের প্রতি শ্রোদ্ধাশীল বলেই আপনাদের কথা অমান্য করছি না। তার মানে এই নয় যে, আপনারা বে-আইনীভাবে আমাদের কর্মসূচীতে বাধা দেবেন।