রাজনীতি

মেহেরপুরে বিএনপির বিজয় র‌্যালী ও পুষ্পার্ঘ অর্পন

By মেহেরপুর নিউজ

December 16, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ ডিসেম্বর: মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে বিজয় র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে মেহেরপুর কলেজ মোড়ের শহীদ স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পন করা হয়।

আজ সোমবার সকালে মেহেরপুর ১ আসেনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মেহেরপুর কমিউনিটি হল প্রাঙ্গন থেকে শুরুকরে বিজয়ের র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করে। পৌর বিএনপির পক্ষে পুস্পমাল্য অর্পন করেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।

র‌্যালীতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, আলমগীর খান সাতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ বিজন, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস হোসেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ কামরুল ইসলাম, মেহেরপুর জেলা শ্রমিকদলের আহবায়ক আহসান হাবীব সোনা, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।