মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ ডিসেম্বর: সর্বক্ষেত্রে ব্যর্থ সরকারের বিরুদ্ধে ও নিদর্লীয় তত্বাবধায়ক সরকারের দাবী আদায়ে ৯ ডিসেম্বর রাজপথ অবরোধ কর্মসুচী সফল করতে মেহেরপুর -০১ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে রোববার সকাল থেকেই টাউন হল সম্মুখ সড়কে ও কাথুলী বাসস্ট্যান্ডে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
অবরোধ সমাবেশের একপর্যায়ে সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে এক বিশাল গণমিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করে জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন এমপি, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমীর সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর খান ছাতু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা রুহুল আমীন রমুখ।