মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ ডিসেম্বর: মেহেরপুর পৌর বিএনপি’র উদ্যোগে বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা বিএনপি’র কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।
বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহসভাপতি আব্দুর রহমান, সাংগাঠনিক সম্পাদক অ্যাড. মারুফ আহমেদ বিজন, যুগ্ম সম্পাদক এম এ কে খাইরুল রাশার, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কামরুল হাসান, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আবু ওবাইদুলাহ সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ প্রমুখ।