মেহেরপুর নিউজ ২৪ ডট কম.৩০ আগষ্ট : মেহেরপুর জেলা বিএনপির উদ্দোগে জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনসারুল হকের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জিয়া পরিষদের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম বড়বাবু, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মোস্তাকিম, জেলা তৃণমূল বিএনপির যুগ্ন আহবায়ক হান্নান খান, সাবেক ইউপি সদস্য রমজান আলী, যুবদল নেতা একরামূল হক একা, আজমল হোসেন মিন্টু। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানা যুবদলের সভাপতি হাসিবুজ্জামান স্বপন, মুজিবনগর থানা যুবদলের সম্পাদক আসাদুল ইসলাম, পৌর যুবদলের সম্পাদক মোস্তাফিজুর রহমান তপন, যুগ্ন সম্পাদক সামসুল আজম লিন্টু, ডিএম মুকিদ, মাহিরুল বাবু, ু ইমন বিশ্বাস, লিটন, মুস্তাক রাজা প্রমুখ।