বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর বিএমএ এর চিকিৎসকের সেমিনার অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 17, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা বিএমএ-এর উদ্যোগে কোভিড-১৯ এর টিকা দান সম্পর্কিত স্থানীয় চিকিৎসকের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা বিএমএ-এর সভাপতি ডা. এম এ বাশারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুস শহীদ, অবসরপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান। সেমিনারে বক্তব্য রাখেন বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিক, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. রফিকুল ইসলাম, আর এম ও ডা. মোখলেসুর রহমান প্রমূখ।