টপ নিউজ

মেহেরপুর বিএম স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মতিন স্যার আর নেই

By মেহেরপুর নিউজ

February 29, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সর্বজনশ্রদ্ধেয় আব্দুল মতিন স্যার আর বেঁচে নেই।

শনিবার দুপুরের দিকে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না,,,,,রাজিউন)। আব্দুল মতিন দীর্ঘদিন যাবত অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে অবস্থান করছিলেন।আব্দুল মতিনের স্ত্রী একপুত্র দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।

সর্বজন শ্রদ্ধেয় আব্দুল মতিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মৃত্যুর খবর শুনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আব্দুল মতিন স্যারের বাসায় উপস্থিত হন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।