বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর বিচার বিভাগের জাতীয় শোক দিবস পালন

By মেহেরপুর নিউজ

August 15, 2020

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর বিচার বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সিনিয়র জেলা ও দায়রা জজ এস এম আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিরন নাহার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস, যুগ্ম জেলা ও দায়রা জজ কেরামত আলী, পিপি পল্লব ভট্টাচার্য্য, জিপি শাহজাহান আলী, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইব্রাহিম শাহীন, এস এম শফি, সাবেক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান ইয়ারুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মতিউল আশরাফ প্রমূখ। পরে সেখানে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।