মেহেরপুর নিউজ:
মেহেরপুর বুড়িপোতা সড়কের মাঝামাঝি স্থানে গাছ উপড়ে পড়ায় রাস্তাটি ধ্বসে পড়তে শুরু করেছে। গত ক’দিনে প্রবল বৃষ্টির কারণে রাস্তার পাশে লাগানো একটি বড় গাছ উপড়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে পাকা সড়ক টি ধ্বসে পড়তে শুরু করেছে।
মেহেরপুর সদর উপজেলার যাদবপুর মাঠ থেকে শুরু করে সদর উপজেলার বাড়িবাকা পর্যন্ত রাস্তার দু’পাশে অবৈধভাবে পুকুর খনন করায় সামান্য বৃষ্টির পানি হলেই বড় বড় গাছ উপড়ে পড়ে, এতে করে মেহেরপুর বুড়িপোতা সড়কের রাস্তাটি টিকিয়ে রাখা দায় হয়ে পড়েছে।
গত ক-দিনের বৃষ্টির কারণে পিরিনির মাঠ ছাড়িয়ে চার রাস্তার মোড়ের কাছে একটি বড় গাছ উড়রে পড়ে। সাথে সাথে বৃষ্টির কারণে রাস্তা ভেঙ্গে পুকুরে পড়তে শুরু করেছে। বর্ষাকাল শেষ হলেও শরৎ এর বৃষ্টিতে রাস্তাটির ধ্বসে যান সহ জনজীবন চলাচলে ব্যাঘাত ঘটতে পারে বলে অনেকেই মন্তব্য করেছেন।