বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ঈদ পোশাক বিতরণ

By মেহেরপুর নিউজ

June 02, 2019

মেহেরপুর নিউজ, ২ জুন: মেহেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে শিক্ষাীদের মাঝে ঈদ পোশাক বিতরণ করা হয়েছে। রবিবার সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পোশাক তুলে দেন। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্শকর্তা মাসুদুল আলম, পিপি পল্লব ভট্রাচার্য, বুদ্ধি বিদ্যালয় ও অটিষ্ঠিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তুহিন অরন্য, সাধারণ সম্পাদক শোয়েব রহমান সেখানে উপস্থিত ছিলেন। সাইদুর রহমান রানা ও শামীম রহমান কল্পনার সহযোগীতায় ৪২ জন শিক্ষার্থীর মাঝে পোশাক বিতরণ করা হয়।