মেহেরপুর নিউজ:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ও বিশিষ্ট সমাজসেবক সৈয়দা মোনালিসা ইসলাম দম্পতির পক্ষ থেকে মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। জুমের মাধ্যমে সৈয়দা মোনালিসা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সারফারাজ হোসেন মৃদুল, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন প্রমুখ।পরে সেখানে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।