মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জুন: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মঙ্গলবার ইউপি মিলনায়তনে ২০১১-২০১২ অর্থ বছরের বাজেট প্রস্তুত প্রকল্প প্রস্তাব, স্থানীয় সম্পদ আহরন পর্যালোচনা অর্থ বছরের এল জি এস পি ২য় কিস্তি প্রাক প্রস্তাব সংক্রান্ত নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী ইউপি চেয়ারম্যান অ্যাড. শাজাহার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দীলিপ কুমার সেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি আর ডি পি কর্মকর্তা আনিছুর রহমান। বক্তব্য রাখেন নব নির্বাচিত ইউপি সদস্য আশানুর রহমান গোপাল, আসাদ আলী, আবুল হাশেম, ইউপি সচিব সানোয়ার হোসেন সানু প্রমুখ।