মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ জুলাই: চুয়াডাঙ্গার জীবননগর থেকে মেহেরপুর বেড়াতে আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছে কাবিরুল ইসলাম নামের এক যুবক। অচেতন অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালের দিকে ওই ঘটনা ঘটে। জানা যায়, ঘটনার দিন সকালের দিকে জীবননগরের আব্দুল লতিফের ছেলে কাবিরুল (৩০) বাস যোগে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে যাত্রী ছব্দবেশী অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে খাবারের সাথে চেতনা নাশক ওষুধ খাইয়ে তাকে অজ্ঞান করে এবং তার কাছে থাকা টাকা-পয়সা নিয়ে সটকে পড়ে। অচেতন অবস্থায় মেহেরপুর বাসস্ট্যান্ডে পৌছালে গাড়ির লোকজন তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।