মেহেরপুর নিউজঃ মেহেরপুর ব্রাদার্স ইউনিয়নের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে মেহেরপুর সরকারি কলেজ সড়কে এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত থেকে রাস্তায় চলাচলকারী পথচারীদের হাতে ইফতার তুলে দেন ব্রাদার্স ইউনিয়ন মেহেরপুরের সভাপতি মোঃ সাব্বির খান, সাধারণ সম্পাদক সজিবুর রহমান এবং সহ-সভাপতি মেহেদী হাসান আকাশ।
এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসে মানবিক সহায়তার অংশ হিসেবে এ ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।