বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ব্র্যাকের উদ্যোগে ইফতার মাহফিল

By মেহেরপুর নিউজ

April 24, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ব্র্যাকের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রবিবার মেহেরপুর জেলা ব্র্যাক মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা ব্রাকের কোর্ডিনেটর ফজলুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক, লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।