বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর বড়বাজারের সড়ক সংস্কার কাজের উদ্বোধন

By Meherpur News

August 25, 2019

নিজস্ব প্রতিনিধি:

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৩য় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন প্রকল্পের আওতায় মেহেরপুর বড়বাজার সড়ক সংস্কারের উদ্বোধন করা হয়েছে।

রবিবার দুপুরের দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এ সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন। এসময় বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব, জাফর ইকবাল, বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ, সম্পাদক আঃ সামাদ প্রমুখ। পরে সেখানে মোনাজাত করা হয়।