বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ভূমি অফিস পাড়া এলাকায় ড্রেন সহ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 03, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার উদ্যোগে পৌর এলাকার হোটেল বাজার ভূমি অফিস পাড়া এলাকায় ড্রেন সহ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালের দিকে পৌর এলাকার হোটেল বাজার ভূমি অফিস পাড়া এলাকায় ড্রেন সহ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন পৌর এলাকার হোটেল বাজার ভূমি অফিস পাড়া এলাকায় ড্রেন সহ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন।এ সময় সেখানে মোনাজাত করা হয়। ৩০ লক্ষ টাকা ব্যায়ে প্রায় ১৭৭ মিটার ড্রেনসহ রাস্তা উন্নয়ন কাজ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মনজুরুল কবির রিপন, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকসানা কামাল রুনু, যুবলীগ নেতা শহিদুল ইসলাম সুইট, সাজেদুর রহমান সাজুসহ এলাকাবাসীরা সেখানে উপস্থিত ছিলেন।