বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ভূমি সহকারী কর্মকর্তাদের মাঝে ল্যাপটপ বিতরণ

By মেহেরপুর নিউজ

July 13, 2020

মেহেরপুর নিউজ:

ই-নামজারী কার্যক্রমকে আরও গতিশীল করণসহ ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়নের লক্ষ্যে ভূমি সংস্কার বোর্ড, ঢাকা এর আর্থিক সহায়তায় মেহেরপুর সদর উপজেলার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত থেকে মেহেরপুর সদর উপজেলার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের মাঝে অত্যাধুনিক মডেলের ল্যাপটপ বিতরণ করেন।

মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মাইন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।