বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ভৈরব নদের কিনারে বৃক্ষরোপণ স্থান পরিদর্শন

By মেহেরপুর নিউজ

May 30, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের জেলা প্রশাসক মো শামীম হাসান মেহেরপুর ভৈরব নদের কিনারে বৃক্ষরোপণ করার লক্ষ্যে ভৈরব নদ পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার বিকালের দিকে তিনি মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভৈরব নদের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহসান রুমান প্রমুখ উপস্থিত ছিলেন।