মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে মেহেরপুর ভৈরব নদে অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার এবং বাঁধ অপসারণ করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে অভিযান চালিয়ে ভৈরব নদে অবৈধভাবে মাছ ধরার সময় চায়না দুয়ারি জাল উদ্ধার এবং বাঁধ অপশারন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযানের মেহেরপুর শহরের কালাচাঁদপুর ভৈরব নদের অংশে ২০ টি চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। এবং সেখানে অবৈধভাবে দেওয়া বাঁধ অপসারণ করা হয়। পরে উদ্ধারকৃত জালগুলো আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়। অভিযান অন্যদের মধ্যে মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামানসহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।