মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মেহেরপুর ভৈরব নদ পন্ডের ঘাট কাছ থেকে শুরু করে চকশ্যামনগর পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলকারনাইন বায়াজিত উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। ভৈরব নদের পন্ডের ঘাট থেকে শুরু করে ওয়াকওয়ে চকশ্যামনগর পর্যন্ত রাস্তার দুই পাশে দুই হাজার ফলজ বনজ ঔষধি বৃক্ষ রোপণ করা হবে ।
উদ্বোধনী অনুষ্ঠানের মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দুলাল মাহমুদ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা সুইট প্রমুখ উপস্থিত ছিলেন।