বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত

By মেহেরপুর নিউজ

July 24, 2022

মেহেরপুর নিউজ:

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মেহেরপুর ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রবিবার বিকালে মেহেরপুর ভৈরব নদের পন্ডের ঘাট অংশে মাছের পোনা অবমুক্ত করা হয়।

জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, মেহেরপুর জেলা মৎস্য অফিসার রোকনুজ্জামান, মেহেরপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।