বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ভৈরব নদে মাছের পোনা অবমুক্তকরণ

By মেহেরপুর নিউজ

September 18, 2022

মেহেরপুর নিউজ:

“নিরাপদ মাছে ভরবো দেশ” এ শ্লোগানে মেহেরপুর সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় মেহেরপুর ভৈরব নদে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার গোভিপুর প্রান্তে ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করা হয়।

মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন। এসময় মৎস্যজীবীদের প্রতিনিধির শহীদ সাদিক হোসেন বাবুল, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।