মেহেরপুর নিউজ,০৬ ফেব্রুয়ারী: মেহেরপুর জেরা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মেহেরপুর নতুন বাস টার্মিনালে এ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আব্দুল হান্নান, সাবেক সভাপতি এম এ কুদ্দুস, অনন্ত কুমার, সাবেক সম্পাদক মীর আব্দুল বাকি, শ্রমিক নেতা নজরুল ইসলাম, মতিয়ার রহমান, হাবিবর রহমান প্রমুখ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম।