বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর মটর সাইকেল থেকে পড়ে যুবক আহত

By মেহেরপুর নিউজ

June 18, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম(১৮ জুন) নিউজ ডেস্ক:

মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে মটর সাইকেল উল্টে মিন্টু (৩০) নামের এক যুবক আহত হয়েছে ।জানা গেছে,আজ শুক্রবার ১৮ জুন বিকেলের দিকে সদর উপজেলার বৈকুন্ঠপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মিন্টু মটর সাইকেল যোগে বাড়ি ফেরার সময় ঝাউবাড়িয়া গ্রামে মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা মারলে সে মটর সাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয় । এ সময় স্থানিয় লোকজন  তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারের হাসপাতালে ভর্তি করা হয়েছে । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান,আহত মিন্টু আশংকামুক্ত।