মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ আগস্ট: মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামে সড়ক দুর্ঘটনায় খিলাফত (৩৮) নামের এক আলগামন চালক আহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে কর্মরত ডাক্তার জানান, আহত খিলাফতের ডান পা ভেঙ্গে গেছে ও মাথায় আঘাত হয়েছে। তার অবস্থা আশংকা জনক। জানা গেছে, আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে মেহেরপুর থেকে আলগামনে করে যাত্রী নিয়ে গাংনী যাওয়ার পথে মদনাডাঙ্গা মাঠের মধ্যে পৌছালে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি বাস দ্রুত গতিতে আলগামনটির পিছন দিকে ধাক্কা মারে। এসময় আলগামন চালক গাংনী উপজেলার বজপুর গ্রামের খিলাফত রাস্তার উপড়ে ছিটকে পড়ে। আলগামনে থাকা যাত্রীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়।