মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় মেহেরপুর মরগাং খালে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর মরগাং খালে মাছের পোনা অবমুক্ত করা হয়। মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন। এসময় বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন, ইউপি সদস্য মিলন হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।