মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ আগস্ট: মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় বাড়ির ছাদ থেকে পড়ে ঝিলিক (৯) নামের এক শিশু কন্য আহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে কর্মরত ডাক্তার জানান, আহত ঝিলিকের মাথায় আঘাত হয়েছে। সে এখন আশংকা মুক্ত। পারিবারিক সূত্রে জানাগেছে, আজ মঙ্গলবার সকাল ১১টার সময় শহরের মল্লিক পাড়ার রাজার শিশু কন্য ঝিলিক বাড়ির ছাদে খেলা খেলার সময় অসাবধনতা বশত: ছাদ থেকে বাড়ির ওঠানে পড়ে যায়। বাড়ির লোক জন টের পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।