বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা

By মেহেরপুর নিউজ

November 24, 2015

মেহেরপুর নিউজ,২৪ নভেম্বর: মহান বিজয় দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক) খাইরুল হাসান, সিভিল সার্জন ডা. মজিবুল হক, সদর উপজেলার নির্বাহী অফিসার মো: মঈনুল হাসান, আওয়ামীলীগ নেতা আশকার আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, ডিএফএর সভাপতি আতাউল হাকিম লাল মিয়া, জেলা কমান্ডার বশির আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, তথ্য অফিসার রোস্তম আলী প্রমুখ। সভায় বিজয় দিবস পালন উপলক্ষে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।

মেহেরপুরে প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা আন্তজাতিক প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক) খাইরুল হাসান, সিভিল সার্জন ডা. মজিবুল হক, সদর উপজেলার নির্বাহী অফিসার মো: মঈনুল হাসান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বকর সিদ্দিক প্রমুখ।