মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ ফেব্রুয়ারি: মেহেরপুর সরকারী মহিলা কলেজের উদ্যোগে ২ দিন ব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সরকারী কলেজেল উপাধাক্ষ আহসান আলী এ প্রতিযোগীতার সমাপ্তি ঘোষনা করেন। এ সময় প্রভাষক আফতাব উদ্দিন,রওশন আলী, মুন্সি এ এইচ এম রাশেদুল ইসলাম, নুরুল আহমেদ, খসুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগীতা কলেজের শতাধিক ছাত্রী অংশ গ্রহন করে।