মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ জুলাই:
মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর মহিলা দাখিল মাদ্রাসার ছাত্রীদের মধ্যে উপবৃত্তির টাকা বিতরন উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন উপবৃত্তি প্রদান উদ্বোধন করেন। এসময় সেখানে অন্যান্যের মধ্যে সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, অগ্রণী ব্যাংক লিঃ বামনপাড়া শাখার কর্মকর্তা ইদ্রিস আলী, মেহেরপুর মহিলা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে মহিলা দাখিল মাদ্রাসার ৫৫ জন ছাত্রীর মধ্যে ৪৪ হাজার ৫৯০ টাকা বিতরন করা হয়।