বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর মাইক্রোপ্যাথ ল্যাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 10, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর মাইক্রোপ্যাথ ল্যাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাইক্রোপ্যাথ মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

রায়হান উদ্দিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি ও বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, অন্যদের মধ্যে মাইক্রোপ্যাথ এর স্বত্বাধিকারী মাহবুবুর রহমান সোহাগ, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরণ, ছাত্রলীগের সাবেক নেতা বায়েজিদ বোস্তামী প্রমূখ উপস্থিত ছিলেন পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।