বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

September 26, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুর শহরে কোর্টপাড়া ও ঘোষপাড়ায় পৃথক দুটি অভিযান চালিয়ে পলাশ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা সহ হেরোইন উদ্ধার করেছে।

রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে পৃথক পৃথক অভিযান চালানো হয়। অভিযানের ঘোষপাড়ার আখের আলী ছেলে মোহাম্মদ পলাশ কে ৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে। একই দিনে মেহেরপুর শহর কোর্ট এলাকা থেকে টুটুলের বাড়ি থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় টুটুল পালিয়ে যায়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।