টপ নিউজ

মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ দুই মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

February 15, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উদ্যোগে মাদক বিরোধী অভিযান চালিয়ে মিকাইল হোসেন ও শ্যামল ইসলাম নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মিকাইল হোসেন ও শ্যামল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার মিকাইল মেহেরপুর শহরের মিয়াপাড়ার আব্দুল্লাহ ছেলে এবং শ্যামল নতুন শেখ পাড়া এলাকার বাবু শেখের ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নানের নেতৃত্বে, এসআই মদন মোহন সাহা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এর অন্যান্য সদস্যরা পুরাতন পোস্ট বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।