মেহেরপুর নিউজ :
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইনসহ মাদক ব্যবসায়ী ফেমাস রেজা ওরফে বিপুলকে গ্রেফতার করেছে। ফেমাস রেজা বিপুল মেহেরপুর শহরের মুখার্জি পাড়া আবুল হোসেনের ছেলে।
মঙ্গলবার সকালের দিকে তাকে গ্রেপ্তার করা হয়। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান এর নির্দেশে উপ পরিদর্শক মোঃ খসরু আল মামুনের নেতৃত্বে, উপপরিদর্শক মদন মোহন সাহা, আবদুল হালিম সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এর অন্যান্য সদস্যরা ফেমাস রেজা ওরফে বিপুলের বাড়িতে অভিযান চালান।
এ সময় তাকে গ্রেপ্তার করার পর তার নিকট থেকে ৮ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৮ (ক) ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।