মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ বিদ্যুৎ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাতে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রাম থেকে বিদ্যুৎ কে গ্রেফতার করা হয়। বিদ্যুৎ কাজিপুর গ্রামের আব্দুল আজিজ এর ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই খসরু আল মামুন, এ এস আই জি এম শহীদুল ইসলাম, এএসআই রুহুল আমিনসহ সঙ্গীয় ফোর্স কাজিপুর গ্রামে অভিযান চালান। এসময় বিদ্যুৎ কে গ্রেফতার করার পর তার কাছ থেকে ১ গ্রাম হেরোইন ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।